Menu

Purba Bakalia City Corporation High School

Purba Bakalia City Corporation High School

Secure School Management System

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত নোটিশ

সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণিতে ডিজিটাল লটারিতে ১ম, ২য় ও ৩য় তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।

ভর্তি কার্যক্রমের সময়সূচি:

১ম তালিকা (মেধা তালিকা):
ভর্তির তারিখ: ১৭/১২/২০২৫ খ্রি., ১৮/১২/২০২৫ খ্রি. ও ২১/১২/২০২৫ খ্রি.
সময়: সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত

অপেক্ষমাণ তালিকা (১ম ও ২য়):
ভর্তির তারিখ: ২২/১২/২০২৫ খ্রি. ও ২৩/১২/২০২৫ খ্রি.
সময়: সকাল ১০:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত
মন্তব্য: ২১/১২/২০২৫ খ্রি. পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১. ভর্তি অনলাইন আবেদনের প্রিন্ট কপি
২. লটারিতে নির্বাচিত ফলাফলের প্রিন্ট কপি
৩. সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি ০২ কপি
৪. পূর্ববর্তী শ্রেণি পাশের প্রত্যয়নপত্র/ছাড়পত্র (মূলকপি)
৫. অনলাইনে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি (মূলকপি প্রদর্শন করতে হবে)
৬. পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল কার্ড
৭. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
৮. ভর্তি ফি: ৩,০০০/- টাকা (চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত)
৯. ৭ম ও ৮ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের প্রিন্ট আউটের ফটোকপি
১০. ৯ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড / ESIF প্রিন্ট আউটের ফটোকপি
১১. সকল কাগজপত্র A4 সাইজের খামে করে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে

বিশেষ দ্রষ্টব্য: জমাকৃত সকল কাগজপত্রের ফটোকপি সংরক্ষণ করতে হবে।


যোগাযোগ:

ভর্তি পরীক্ষা কমিটি – ২০২৬
পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়

  • ০১৮৪৩-৬৬২৪৩৩

  • ০১৯৯১-৯৫৪৪৭৪

  • ০১৯৯১-৯৫৪৪৭৬

Notice Info

  • Categorygeneral
  • PublishedDec 15, 2025
  • AttachmentNone