general
দশম শ্রেণির প্রাক্ নির্বাচনি পরীক্ষার ফলাফল পর্যালোচনা সংক্রান্ত জরুরি নোটিশ
15 Aug 2026
এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির সকল শিক্ষার্থীর অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের প্রাক্ নির্বাচনি পরীক্ষার ফলাফল পর্যালোচনার উদ্দেশ্যে আগামীকাল ১৬ আগস্ট ২০২৬, দুপুর ১:৩০ মিনিটে বিদ্যালয়ের হলরুমে এক বিশেষ 'অভিভাবক সমাবেশ'-এর আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।
শিক্ষার্থীদের পড়াশোনার বর্তমান অবস্থা এবং সার্বিক উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য উক্ত সমাবেশে সকল অভিভাবককে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নাসিমা ইয়াসমীন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়