বার্ষিক পরীক্ষা ও এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণ বিষয়ক বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি
এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ‘বার্ষিক/নির্বাচনি পরীক্ষা-২০২৫’-এর ফলাফল আগামী ৩০/১২/২০২৫ খ্রি. মঙ্গলবার সকাল ১১.০০টায় প্রকাশিত হবে।
উক্ত সময়ে সকল শিক্ষার্থী ও অভিভাবককে বিদ্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট শ্রেণি-শিক্ষকের নিকট থেকে ফলাফল এবং নতুন শ্রেণিতে ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
বি.দ্র.: ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ‘এসএসসি পরীক্ষা-২০২৬’-এর ফরম পূরণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি ও ফলাফল সংগ্রহের জন্য নির্ধারিত সময়ে হলরুমে উপস্থিত থাকতে হবে।
বিষয়টি অতি জরুরি।
প্রধান শিক্ষক
Notice Info
- Categorygeneral
- PublishedDec 29, 2025
- AttachmentNone